ব্রডব্যান্ড কোম্পানির জন্য ২৪/৭ AI সাপোর্ট24/7 AI support for broadband companies
মাঠের টেকনিশিয়ানের কাজ ছাড়া বাকি প্রায় সবকিছু সামলাবে AI।
Apart from the technician’s work in the field, the AI handles almost everything else.
গ্রাহকের WhatsApp মেসেজ, ফোন কল, বিলের প্রশ্ন আর অভিযোগ — প্রথম উত্তরটা দেয় AI, দিনে-রাতে। মানুষের দেখা দরকার এমন বিষয় সোজা চলে যায় আপনার স্টাফ গ্রুপে। তাতে চাপ কমে, আর ISP-র মালিক নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন।
Customer WhatsApp messages, phone calls, bill questions and complaints: the AI gives the first answer, day and night. Whatever needs a person goes straight to your staff group. The pressure comes off, and the ISP owner can run the business with peace of mind.
Spider Net — AI Powered ISP Solution, Spider AI Solutions-এর তৈরি। প্রথম কয়েকটি ISP নিয়ে পাইলট শুরু হচ্ছে।
Spider Net — AI Powered ISP Solution, made by Spider AI Solutions. The pilot is starting with the first few ISPs.
WhatsAppগ্রাহকের মেসেজcustomer messagesফোন কলPhone callsআপনার নম্বরেon your numberটিকিটTicketsঅভিযোগ খোলা হয়complaints openedস্টাফ গ্রুপStaff groupমানুষ লাগলেwhen a person is neededবিল ও বকেয়াBills & duesAI শুধু পড়েread only for the AIAsk Fatemaমালিক ও স্টাফের জন্যfor owner & staff
AI যা শোনে ও পড়েWhat the AI hears and readsAI যা আপনার দলকে দেয়What the AI hands to your team
সমস্যাThe problem
একজন ISP মালিকের সাধারণ একটা দিন
An ordinary day for an ISP owner
ফোন বাজতেই থাকে, একই প্রশ্ন বারবার আসে, অফিস বন্ধ হলেও মেসেজ থামে না। আর সবকিছুর শেষে চাপটা গিয়ে পড়ে মালিকের ওপরেই।
The phone keeps ringing, the same questions keep coming, and messages don’t stop when the office closes. In the end, it all lands on the owner.
সময়Timeএখন যা হয়TodaySpider Net থাকলেWith Spider Net
সকাল ৮:১০8:10 am
এখন যা হয়Today
“ভাই, নেট নাই।” একসাথে কয়েকজনের ফোন, সবাইকে একই কথা বলতে হয়।
“Bhai, the internet is down.” Several calls at once, and everyone needs the same answer.
Spider Net থাকলেWith Spider Net
এক ফোনে AI একবারে একটা কল ধরে; ঠিক তখন আর কেউ কল করলে তাঁর বেলায় আজ যা হয়, তা-ই হয়। যে কলটা AI ধরে, সেখানে বাংলায় কথা বলে, সমস্যা শুনে টিকিট খোলে, আর কলারের নম্বরসহ একটা নোট পাঠায় আপনার স্টাফ গ্রুপে।
The AI takes one call at a time per phone; anyone else calling at that moment gets what they get today. On the call it takes, it talks in Bengali, listens, opens a ticket and sends a note with the caller’s number to your staff group.
সকাল ১১:৩০11:30 am
এখন যা হয়Today
WhatsApp-এ “আমার বিল কত বাকি?” — কাউকে খাতা বা সফটওয়্যার খুলে খুঁজে উত্তর দিতে হয়।
On WhatsApp: “How much do I owe?” Someone has to look it up and reply.
Spider Net থাকলেWith Spider Net
AI ওই গ্রাহকের নিজের রেকর্ড দেখে বিল আর বকেয়া জানিয়ে দেয় — শুধু তারটাই, অন্য কারও নয়।
The AI looks at that customer’s own record and tells them their bill and what is due — only theirs, nobody else’s.
দুপুর ২:০০2:00 pm
এখন যা হয়Today
“মিরপুরে বাসায় নতুন লাইন নিতে চাই, প্যাকেজ কী কী?” — উত্তর দিতে দেরি হলে গ্রাহক অন্য জায়গায় চলে যায়।
“I want a new line at home in Mirpur — what packages do you have?” Reply late and the customer goes elsewhere.
Spider Net থাকলেWith Spider Net
আপনার দেওয়া ও অনুমোদন করা প্যাকেজ, দাম আর এলাকার তথ্য থেকে AI সঙ্গে সঙ্গে উত্তর দেয়।
The AI answers at once from the packages, prices and areas you have entered and approved.
AIওয়ালাইকুম আসসালাম। আপনার নভেম্বরের ৭০০ টাকার বিলটা এখনো বাকি আছে। জমা দিয়ে থাকলে জানাবেন, আমি স্টাফকে মিলিয়ে দেখতে বলব।
AIHello! Your November bill of 700 taka is still unpaid. If you have already paid, just tell me and I’ll ask our staff to check it.
আর কাল রাত থেকে নেট খুব স্লো।
Also, the internet has been very slow since last night.
AIদুঃখিত, ঝামেলা হচ্ছে। আপনার জন্য একটা অভিযোগ টিকিট খুলে দিয়েছি, আমাদের টিম দেখবে।
AISorry about that. I’ve opened a complaint ticket for you, and our team will look into it.
কাল্পনিক গ্রাহক ও অঙ্ক। AI প্রতিবার নিজের কথায় উত্তর লেখে।Fictional customer and figures. The AI writes every answer in its own words.
Ask Fatemaড্যাশবোর্ড · আপনার দিকেDashboard · your sideউদাহরণExample
ajke ki ki kaj baki ache?
What is pending today?
Ask FatemaAj 3 ta ticket khola ache, er moddhe 1 ta ajke notun esheche. Ei mashe 12 ta bill e mot 8,400 taka baki. Bakir list ta file hishebe lagbe?
Ask Fatema3 tickets are open, 1 of them came in today. This month 12 bills are unpaid, 8,400 taka in total. Do you want the unpaid list as a file?
haan, file e dao
Yes, as a file please.
Ask FatemaEi nin, bakir list: Download the list (CSV)
Ask FatemaHere is the unpaid list: Download the list (CSV)
Banglish-এ প্রশ্ন, Banglish-এ উত্তর। কাল্পনিক অঙ্ক।The answer comes in the language of the question. Fictional figures.
শুরু করাGetting started
তিন ধাপে চালু
Up and running in three steps
কোনো পাবলিক সাইন-আপ নেই। প্রতিটি অ্যাকাউন্ট আমরা নিজেরা খুলে দিই, যাতে শুরুটা ঠিকভাবে হয়।
There is no public sign-up. We open every account ourselves, so that the start is done right.
১
যোগাযোগ করুন
Get in touch
ফোন বা ই-মেইল করুন। কথা বলার পর আমরা আপনার কোম্পানির নামে আলাদা অ্যাকাউন্ট খুলে দিই। আপনি শুধু সাইন ইন করেন।
Call or e-mail us. After a talk we open a separate account in your company’s name. You only sign in.
২
আপনার তথ্য দিন
Add your information
প্যানেলে আপনার প্যাকেজ, দাম, এলাকা আর নিয়ম লিখে অনুমোদন করুন। AI-এর নাম আর কথার ধরন বেছে নিন, আর ঠিক করুন AI কী দেখতে ও বদলাতে পারবে।
In the panel, add your packages, prices, areas and rules and approve them. Pick the AI’s name and tone, and set what the AI may see and change.
৩
চালু করুন
Switch it on
QR কোড স্ক্যান করে আপনার নিজের WhatsApp নম্বর যুক্ত করুন। ফোন কলের জন্য Android ফোনে Helper অ্যাপ রেখে ফোনটি USB দিয়ে আপনার Windows PC-তে লাগান। এরপর AI উত্তর দিতে শুরু করে।
Scan a QR code to link your own WhatsApp number. For phone calls, keep the Helper app on your Android phone and connect the phone to your Windows PC by USB. Then the AI starts answering.
প্রথম সংস্করণVersion 1
প্রথম সংস্করণে যা থাকছে
What version 1 has
প্রথম সংস্করণেIn version 1
ISP প্যানেল
ISP panel
সাতটি অংশ: ওভারভিউ, গ্রাহক, বিলিং ও পেমেন্ট, নোটিফিকেশন, টিকিট, মেসেজ আর সেটিংস। প্যানেলে দেখায় আপনার কোম্পানির নাম।
Seven sections: Overview, Customers, Billing & Payments, Notifications, Tickets, Messages and Settings. The panel shows your company’s name.
প্রথম সংস্করণেIn version 1
Ask Fatema
ড্যাশবোর্ডের সহকারী। বাংলা, Banglish বা English-এ জিজ্ঞেস করুন; উত্তর আসে আপনার ভাষাতেই, আপনার নিজের তথ্য থেকে — মাসভিত্তিক বকেয়া, টিকিট, আজ কী বাকি, আর বকেয়ার তালিকা ডাউনলোডের ফাইল (CSV)।
Your dashboard assistant. Ask in Bengali, romanised Bengali or English and get the answer in your language, from your own data — dues by month, tickets, what is pending today, and the unpaid list as a downloadable file (CSV).
প্রথম সংস্করণেIn version 1
WhatsApp-এ AI
WhatsApp AI
QR স্ক্যান করে আপনার নিজের নম্বর যুক্ত করুন। AI গ্রাহককে স্বাভাবিক ভাষায় উত্তর দেয় — ওই গ্রাহকের নিজের রেকর্ড আর আপনার অনুমোদিত তথ্য থেকে। অভিযোগে টিকিট খোলে, মানুষ লাগলে স্টাফ গ্রুপে জানায়।
Link your own number by scanning a QR code. The AI answers customers in natural language — from that customer’s own record and your approved information. It opens tickets for complaints and tells your staff group when a person is needed.
প্রথম সংস্করণেIn version 1
ফোন কলে AI
Phone-call AI
গ্রাহক আপনার নিজের মোবাইল নম্বরেই কল করেন। Helper অ্যাপসহ ফোনটি USB দিয়ে আপনার PC-তে থাকে। AI বাংলায় কথা বলে, কথা শেষ হলে নিজেই ভদ্রভাবে কল শেষ করে, তারপর টিকিট আর কলারের নম্বরসহ একটা নোট যায় স্টাফ গ্রুপে।
Customers call your own mobile number. The phone, with the Helper app, stays connected to your PC by USB. The AI talks in Bengali, ends the call politely by itself when the talk is over, and then a note with a ticket and the caller’s number goes to your staff group.
প্রথম সংস্করণেIn version 1
AI-এর অনুমতি আপনার হাতে
You set the AI’s permissions
প্যানেলের সেটিংসে ঠিক করুন AI গ্রাহক, বিল আর টিকিটের কী দেখবে, কী বদলাবে। বিল ও পেমেন্ট AI সবসময় শুধু পড়তে পারে; টাকার বিষয় যায় স্টাফের কাছে।
In the panel’s Settings, choose what the AI may see and change for customers, bills and tickets. Bills and payments are always read only for the AI; money matters go to your staff.
প্রথম সংস্করণেIn version 1
প্রতিটি ISP আলাদা
Every ISP kept apart
প্রতিটি ISP-র নিজের অ্যাকাউন্ট, নিজের তথ্য। এক ISP আরেক ISP-র কিছুই দেখতে পায় না। আর গ্রাহককে AI বলে শুধু তার নিজের রেকর্ড।
Each ISP has its own account and its own data. One ISP never sees another’s. And the AI tells a customer only about their own record.
প্যানেল আর WhatsApp AI-এর জন্যএকটা ব্রাউজার আর আপনার WhatsApp নম্বর। এগুলো চলে আমাদের দিকে, দিনে-রাতে — আপনার কম্পিউটার বন্ধ থাকলেও।
For the panel and the WhatsApp AIA browser and your WhatsApp number. These run on our side, day and night — even when your computer is off.
ফোন কলের AI-এর জন্যএকটি Windows PC, আপনার SIM সহ একটি Android ফোন, USB কেবল আর Helper অ্যাপ (আমরা দিই)। কল AI কাজ করে যতক্ষণ PC আর ফোন চালু ও যুক্ত থাকে। এক ফোনে একবারে একটা কল।
For the phone-call AIA Windows PC, an Android phone with your SIM, a USB cable and the Helper app (we provide it). The call AI works while the PC and the phone are on and connected. One call at a time per phone.
সামনের পথRoad map
Spider Net কোন দিকে যাচ্ছে
Where Spider Net is going
তিনটি স্তরে, যেমন আছে তেমন: কী প্রথম সংস্করণে থাকছে, কী এখন তৈরি হচ্ছে, আর কোনগুলোর পরিকল্পনা চূড়ান্ত — এখন তৈরির অপেক্ষায়। প্রতিটি কার্ডে তার স্তর লেখা আছে।
In three levels, as things really stand: what version 1 has, what is being built now, and what is planned and decided, now waiting to be built. Every card is labelled with its level.
এগুলোর কাজ চলছে, কিন্তু এখনো চালু নয়। তারিখ দিচ্ছি না — তৈরি আর পরীক্ষা শেষ হলে জানাব।
Work on these is under way, but none of them is available yet. We give no dates — we will tell you when each one is built and tested.
পরের ধাপ · তৈরি হচ্ছেNext · being built
SIP / IP ফোন লাইনে AI
AI on your SIP / IP phone line
আপনার SIP নম্বরে আসা কল সরাসরি আমাদের সার্ভারের AI ধরবে — তার জন্য PC বা ফোন লাগবে না।
Calls to your SIP number answered directly by the AI on our server — with no PC or phone needed for it.
পরের ধাপ · তৈরি হচ্ছেNext · being built
কলের ইতিহাস
Call history
প্রতিটি কলের সময়, কতক্ষণ চলল, কী কথা হলো (লেখা আকারে) আর কোন টিকিট হলো — এক জায়গায়।
Each call’s time, how long it lasted, what was said (as text) and which ticket came of it — in one place.
পরের ধাপ · তৈরি হচ্ছেNext · being built
Ask Fatema আরও কাজে
Ask Fatema does more
ফাইল নিয়ে কাজ, আর আপনার দেওয়া অনুমতির মধ্যে আপনার হয়ে কাজ করে দেওয়া। বিল ও পেমেন্ট তখনো AI-এর জন্য শুধু পড়া।
Working with files, and doing tasks for you within the permissions you give. Bills and payments stay read only for the AI.
পরের ধাপ · তৈরি হচ্ছেNext · being built
আপনার লোগো
Your own logo
প্যানেলে আপনার কোম্পানির লোগো তুলে দেওয়া আর পরে নিজেই বদলানো।
Upload your company’s logo to the panel, and change it yourself later.
৩পরিকল্পনা চূড়ান্ত — তৈরির অপেক্ষায়Planned and decided — waiting to be built
Spider Net-এর মূল ভাবনা একটাই: ISP-র মালিক যেন নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। তাই মাঠের টেকনিশিয়ানের কাজ ছাড়া বাকি প্রায় সবকিছু AI সামলাবে — আর AI কী করতে পারবে, তা ঠিক করবেন মালিক। নিচের কাজগুলো সেই ভাবনারই পরের ধাপ, আর প্রতিটিতে শেষ কথা মালিকের অনুমতি।
Spider Net rests on one idea: that ISP owners can run their business with peace of mind. So, apart from the technician’s field work, the AI handles almost everything else — and the owner decides what it may do. The items below are the next steps of that idea, and in each of them the owner’s permission has the final word.
এগুলোর পরিকল্পনা চূড়ান্ত, এখন শুধু তৈরির অপেক্ষা। তবে এর কিছুই আজ কাজ করে না, আর কোনো তারিখ দিচ্ছি না।
The plans for these are settled; now they wait to be built. None of it works today, and we promise no dates.
পরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Planned and decided · waiting to be built
AI নিজে কল করে বকেয়া বিল মনে করিয়ে দেবে
The AI calls customers about unpaid bills
যাঁদের বিল বাকি, তাঁদের AI নিজে থেকে কল করবে — ভদ্রভাবে মনে করিয়ে দেবে কত বাকি, আর গ্রাহক কী বললেন তা আপনার স্টাফের জন্য লিখে রাখবে। অফিসের কাউকে আর একজন একজন করে ফোন করতে হবে না।
Customers whose bill is unpaid get a call from the AI — a polite reminder of what is due, with the customer’s answer noted for your staff. Nobody in your office has to ring them one by one.
আপনি চালু করেনYou switch it on
AI কল করে মনে করিয়ে দেয়The AI calls and reminds
উত্তর যায় স্টাফের কাছেThe answer goes to your staff
যে সীমা থাকবে
The limits it keeps
চালু করবেন আপনি; কাকে, কখন আর কতবার কল যাবে — তাও আপনি ঠিক করবেন।
You switch it on, and you set who is called, when and how often.
AI শুধু মনে করিয়ে দেয় আর গ্রাহকের উত্তর লিখে রাখে।
The AI only reminds and notes the customer’s answer.
কোনো বিল বদলায় না, কোনো টাকা নেয় না — টাকার বিষয় AI-এর জন্য শুধু পড়া, যেমন বাকি সব জায়গায়।
It changes no bill and takes no payment — money stays read only for the AI, as everywhere else.
পরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Planned and decided · waiting to be built
AI ইঞ্জিনিয়ার: রাউটার দেখে আসল কারণ খুঁজবে
The AI Engineer: finds the real cause on your routers
আপনি যে access দেবেন, তা দিয়ে AI আপনার MikroTik আর অন্যান্য ব্রডব্যান্ড রাউটারের তথ্য পড়বে, সমস্যা কোথায় তা খুঁজবে, ping আর packet loss-এর মতো পরীক্ষা চালিয়ে আসল কারণ বের করবে, তারপর যা পেল তা আপনাকে জানাবে। আপনি অনুমতি দিলে রাউটারের সমস্যাটা নিজেই ঠিকও করবে।
With the access you give it to your MikroTik and other broadband routers, the AI reads them, finds where a problem is, runs checks such as ping and packet loss to find the actual cause, and tells you what it found. If you allow it, it fixes the problem on the router itself.
রাউটার পড়ে, পরীক্ষা চালায়Reads the routers, runs checks
কারণ খুঁজে আপনাকে জানায়Finds the cause, tells you
আপনার অনুমতিতে ঠিক করেFixes it with your permission
যে সীমা থাকবে
The limits it keeps
আগে খোঁজে আর জানায়; কিছু বদলায় শুধু আপনার অনুমতিতে।
It looks and reports first; it changes something only with your permission.
প্রতিটি পরিবর্তন লেখা থাকবে, আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে।
Every change is recorded and can be undone.
কোন রাউটারে কতটা access, তা আপনিই দেন।
You decide which routers it may reach, and how far.
তার, খুঁটি আর গ্রাহকের বাসার কাজ থাকে টেকনিশিয়ানের হাতে।
The cable, the pole and the customer’s house stay with your technician.
পরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be built
এলাকায় লাইন বন্ধ — একটাই সমস্যা
An area outage seen as one problem
এক এলাকা থেকে একসাথে অনেক অভিযোগ এলে AI সেগুলোকে একটা সমস্যা হিসেবে ধরবে — প্রত্যেক গ্রাহককে জানাবে যা জানা আছে, আর স্টাফকে জানাবে একবারই; প্রতিটি কলে আলাদা টিকিট নয়।
When many complaints come from one area at once, the AI treats them as one problem — it tells each customer what is known and alerts your staff once, instead of opening a ticket per call.
চালু করবেন আপনিYou switch it onপরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be built
বিলের তারিখের আগে মনে করানো
Reminders before the due date
শেষ তারিখের আগে WhatsApp-এ, গ্রাহকের নিজের ভাষায়, অঙ্কটা তার নিজের রেকর্ড থেকে। শুধু মনে করানো; বিলে কোনো বদল নয়।
A WhatsApp reminder before the due date, in the customer’s own language, with the amount from their own record. A reminder only; no change to any bill.
চালু করবেন আপনিYou switch it onপরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be built
মালিকের সকালের খবর
The owner’s morning brief
প্রতিদিন সকালে WhatsApp-এ আপনার কাছে: গতকালের কল আর মেসেজ, কোন টিকিট খুলল আর বন্ধ হলো, কত বাকি, আর আজ কোন কাজে আপনাকে লাগবে।
Every morning on WhatsApp: yesterday’s calls and messages, tickets opened and closed, what is due, and what needs you today.
চালু করবেন আপনিYou switch it onপরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be built
টেকনিশিয়ানের কাজ
Jobs for the technician
AI টিকিটটা ঠিক টেকনিশিয়ানকে দেবে — ঠিকানা আর সমস্যাসহ; কাজের ফল জিজ্ঞেস করবে, আর ঠিক হয়ে গেলে গ্রাহককে জানাবে।
The AI hands a ticket to the right technician with the address and the problem, asks for the result, and tells the customer when it is fixed.
চালু করবেন আপনিYou switch it onপরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be built
নতুন সংযোগ
New connections
নতুন লাইনের অনুরোধ এলে AI উত্তর দেবে, আপনার অনুমোদিত তথ্য থেকে এলাকা আর প্যাকেজ মিলিয়ে দেখবে, আর ভিজিটের সময় ঠিক করে রাখবে — স্টাফ তা নিশ্চিত করবেন।
The AI answers a request for a new line, checks the area and the package against your approved information, and books a visit for your staff to confirm.
চালু করবেন আপনিYou switch it onপরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be built
একসাথে কয়েকটা কল, বেশি লাইন
Several calls at once, more lines
এক ISP-র জন্য একসাথে একাধিক কল, আর একাধিক নম্বর বা লাইন। আজ এক ফোনে একবারে একটা কল।
More than one call at the same time, and more numbers or lines per ISP. Today it is one call at a time per phone.
কয়টা লাইন, ঠিক করবেন আপনিYou choose how many lines
পরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be builtস্টক ও কেনাকাটা — মালামাল, supplier আর কোন কাজে কী লাগলStock & purchases — materials, suppliers and what each job used
পরিকল্পনা চূড়ান্ত · তৈরির অপেক্ষায়Decided · waiting to be builtআয়-ব্যয় — অফিসের আয়, খরচ আর লেনদেনের হিসাবAccounts — office income, expenses and transactions
প্রশ্ন ও উত্তরQuestions
যা অনেকে জানতে চান
What people often ask
সাইন-আপ কোথায় করব?Where do I sign up?
পাবলিক সাইন-আপ নেই। যোগাযোগ করুন; কথা বলার পর আমরা নিজেরাই আপনার অ্যাকাউন্ট খুলে দিই। যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা ওপরের “সাইন ইন” থেকে ঢুকবেন।
There is no public sign-up. Get in touch; after a talk we open your account ourselves. If you already have an account, use “Sign in” at the top.
আমার গ্রাহকের তথ্য কি অন্য কেউ দেখতে পাবে?Can anyone else see my customers’ data?
না। প্রতিটি ISP-র তথ্য আলাদা থাকে, এক ISP আরেকজনেরটা দেখে না। আর AI একজন গ্রাহককে শুধু তার নিজের রেকর্ডই বলে।
No. Each ISP’s data is kept apart; one ISP never sees another’s. And the AI tells a customer only about their own record.
AI কি বিল বা পেমেন্ট বদলাতে পারে?Can the AI change bills or payments?
না। বিল ও পেমেন্ট AI শুধু পড়তে পারে। ছাড়, বাড়তি সময় বা বিল নিয়ে আপত্তির মতো বিষয় AI আপনার স্টাফের কাছে পাঠায়।
No. Bills and payments are read only for the AI. Things like a waiver, extra time or a disputed bill are passed to your staff.
AI কোন ভাষায় কথা বলে?Which language does the AI speak?
ফোন কলে বাংলায়। WhatsApp-এ গ্রাহক যে ভাষায় লেখেন, সেই ভাষায়। Ask Fatema বাংলা, Banglish আর English বোঝে, উত্তরও দেয় প্রশ্নের ভাষায়।
Bengali on phone calls. On WhatsApp, the language the customer writes in. Ask Fatema understands Bengali, romanised Bengali and English and answers in the language of the question.
AI কি আমার স্টাফের জায়গা নেবে?Will the AI replace my staff?
না। AI রুটিন প্রশ্ন আর প্রথম উত্তরের ভার নেয়। মাঠের কাজ, টাকার সিদ্ধান্ত আর শেষ কথা থাকে আপনার মানুষের হাতে।
No. The AI takes on routine questions and the first answer. Field work, money decisions and the final word stay with your people.
AI একসাথে কয়টা কল ধরতে পারে?How many calls can the AI take at once?
এখন প্রতিটি ফোনে একবারে একটা কল। সেই কল চলার সময় অন্য কেউ কল করলে, তাঁর বেলায় আজ যা হয়, তা-ই হয়।
Today, one call at a time per phone. If someone else calls during that call, it goes for them as it does today.
AI কি নিজে গ্রাহককে কল করতে বা নেটওয়ার্ক ঠিক করতে পারে?Can the AI call customers by itself, or repair the network?
এখনো না। দুটোরই পরিকল্পনা চূড়ান্ত, এখন তৈরির অপেক্ষায় (ওপরের “সামনের পথ” দেখুন); কোনো তারিখ দিচ্ছি না। চালু হলেও চলবে শুধু আপনার অনুমতিতে। আজ AI গ্রাহকের কল ধরে আর মেসেজের উত্তর দেয়, গ্রাহক জিজ্ঞেস করলে তার নিজের বিল ও বকেয়া বলে, আর নেটওয়ার্কের অভিযোগে টিকিট খুলে স্টাফ গ্রুপে জানায়। রাউটার আর লাইন দেখেন আপনার টেকনিশিয়ান।
Not yet. The plans for both are settled and now wait to be built (see “Road map” above); we give no dates. Once built, they will run only with your permission. Today the AI answers customers’ calls and messages, tells a customer their own bill and dues when asked, and opens a ticket for a network complaint and tells your staff group. Routers and lines are looked after by your technician.
খরচ কত?What does it cost?
প্রথম কয়েকটি ISP নিয়ে পাইলট শুরু হচ্ছে। খরচ ও শর্ত জানতে সরাসরি যোগাযোগ করুন।
The pilot is starting with the first few ISPs. Please contact us directly about cost and terms.
যোগাযোগContact
নিশ্চিন্তে ISP চালাতে চান? কথা বলুন।
Want to run your ISP with peace of mind? Let’s talk.
ফোন করুন বা ই-মেইল পাঠান। আপনার কোম্পানির নাম, মোটামুটি কতজন গ্রাহক আর এখন কীভাবে সাপোর্ট দেন — এটুকু জানালেই শুরু করা যায়।
Call or send an e-mail. Tell us your company’s name, roughly how many customers you have and how you handle support today — that is enough to begin.